কোজি,গুস্তাভকে ফিরে পেলেন গাগা - The News Lion

কোজি,গুস্তাভকে ফিরে পেলেন গাগা

 


দি নিউজ লায়নঃ        চুরি যাওয়া জনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী লেডি গাগার কুকুর দুটি উদ্ধার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ একটি টুইট করে এই বার্তা জানিয়েছে। এক নারী থানায় কুকুর দুটোকে রেখে গেছেন। তবে লেডি গাগার কুকুরকে গুলি ও চুরির সঙ্গে সেই নারী জড়িত নন বলে জানা গেছে।  


লেডি গাগার অ্যাসিস্ট্যান্টরা তৎক্ষণাৎ সেখানে গিয়ে পরীক্ষা করেই ফিরিয়ে নিয়ে আসেন কোজি, গুস্তাভকে। অন্যদিকে রায়ান গুলিবিদ্ধ হয়ে সেদিনই হসপিটালে ভর্তি হন। হারিয়ে ফেলে মানসিকভাবে এতোটাই ভেঙে পড়েছিলেন যে, যিনি ফিরিয়ে দেবেন তাঁকে ৫ লাখ ডলার পুরস্কারের কথা ঘোষণা করেছিলেন গাগা। 


লেডি গাগা পোস্টে শুধু তাঁকে ধন্যবাদ দেননি, এমনকি বলেছেন, "আমি তোমাকে এভাবেই ভালবেসে যাব রায়ান। তুমি তোমার প্রাণ বাজি রেখে আমার পরিবারের জন্য লড়াই করেছ। তুমি সত্যিই একজন হিরো।" 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.